রাজধানীর আশুলিয়ার এশিয়া ডিজাইন লি: এর শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খোলার দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন শ্রমিকরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে এশিয়া ডিজাইন লি: সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল হান্নান বলেন, ‘৩ মাস বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।’
ঈদকে সামনে রেখে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ ও কারখানাটি খোলা রাখার দাবি জানান তিনি।
অবস্থান ধর্মঘটে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, সহ-সভাপতি সাইদুল গনি, সাধারণ সম্পাদক মোস্তফা প্রমুখ।
জেআই





