ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় জেলার সদর উপজেলার বেনাপোল সীমান্তে ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি’র সদস্যরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- খুলনার বারাকপুরের পিয়াল শেখের স্ত্রী তাজমিন (২০), শিশু তামিম (০৩), ফরিদপুর মোস্তফাপুরের আলী মণ্ডলের স্ত্রী রাহেমা (৫৫), যশোর সদরের হরেন হালদারের ছেলে আপন হালদার (২৫), আজিজুল মিয়ার ছেলে শফিকুল (২৪), তার স্ত্রী রুপা (১৮), ঝিকরগাছার খায়রুলের ছেলে নাজমুল (২২) ও সুলতান শেখের ছেলে আব্দুস ছাত্তার (৪০)।
বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন জানান, অবৈধ ভাবে পারাপারের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এমএ
জাতীয়
বেনাপোল সীমান্তে ৮ বাংলাদেশি আটক
ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় জেলার সদর উপজেলার বেনাপোল সীমান্তে ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি’র সদস্যরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।