রাজধানীর মালিবাগে বাসচাপায় সাজেদা বেগম (৫৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

রোববার সকাল ৭টার দিকে চৌধুরীপাড়ায় আবুল হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের ভাগ্নে আলম জানান, সাজেদা বেগম তার স্বামী ইস্কান্দার আলীর সঙ্গে মালিবাগে একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আজ সকালে কারখানায় যাওয়ার উদ্দেশে বের হন। চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনে পৌঁছালে একটি মিনি বাস তাকে চাপা দেয়।

এরপর স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজেদা বেগমের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়।

এমকে