সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

দিরাই ও শাল্লার বিভিন্ন স্থানে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ (২১ মার্চ) রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

ওসি জানান, দুই মামলায় মোট ৩৩ জনকে গ্রেফতার করা হলো। মামলায় বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম (স্বাধীন মেম্বার) কে গ্রেফতার করেছে পিবিআই সিলেট।

শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লার পার্শ্ববর্তী দিরাই উপজেলার নাচনি গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি