মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম শুকুরী বেগম (৪০) বলে জানা যায়।
রোববার রাত ৯টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে শুকরী বেগম নসিমনে (ইঞ্জিন চালিত ভ্যান) করে ঢাকা-মাগুরা মহাসড়ক দিয়ে সীমাখালির দিকে যাচ্ছিল। পথিমধ্যে পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ঢাকাগামী পরিবহন নসিমনটিকে ধাক্কা দিলে শুকুরী বেগম গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
এসএইচ





