রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় জসিম উদ্দিন(৪০) নামে আরেক ট্রাকের চালক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জসিম যাত্রাবাড়ীর ধনিয়া পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার জন্য ট্রাক থামিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় অপরদিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জসিম পটুয়াখালীর দুমকি হাজাখানার ইসমাঈল হোসেনের ছেলে।
ঢাকা, ১৫ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





