চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চট্টগ্রামের কুমিরায় শীতল এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের সহকারি পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার বলেন, 'বিস্ফোরণে দগ্ধ অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে শুনেছি।'

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বলেন, 'চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের অবস্থা আশংকামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।'

এআই