রাজধানীর বিজয়নগরে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হোটেল একাত্তরের কাছে একটি ইলেকট্রিকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শনিবার (২৯ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।

তিনি বলেন, বিজয়নগরের একটি ইলেট্রিক্যাল দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করছে। তবে কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এমএনজে