আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সারাদেশে গুম, হত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবানে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি।
শনিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে সাবেক এমপি মাসুদ অরুণের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এতে নেতৃত্ব দেন সাবেক এমপি মাসুদ অরুন। জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন ও মিছিলে অংশ নেয়।
মানববন্ধনে মাসুদ অরুন বলেন- সরকার সারা দেশে সাধারণ মানুষকে গুম ও হত্যার মাধ্যমে দেশে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বাকসাল কায়েমের চেষ্টা চলছে। তিনি তীব্র আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে দলের নেতা কর্মি সহ দেশের মানুষের প্রতি আহবান জানান।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





