রেল লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে নীলফামারীর সঙ্গে সৈয়দপুরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শুক্রবার সকাল ৬টার দিকে শহরের চ্যাতাশাহ রেলঘুমটি এলাকায় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয়রা জানায়, পার্বতীপুর থেকে নীলফামারী অভিমুখে যাওয়ার পথে রেল লাইনের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিন লাইন থেকে পিছলে যায়।
নীলফামারী রেল স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের চেষ্টা চলছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, দুর্ঘটনার কারণে নীলফামারীর সঙ্গে সৈয়দপুরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এসএইচ





