ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র হট্টগোল করার অভিযোগে ৩ কাউন্সিলর প্রার্থীকে আটক করা হয়েছে।

আজ (২৮ ফেব্রুয়ারি) রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন আটক করেন।

আটকরা হলেন- ৮ নম্বর ওয়ার্ডের ‘ঢেড়শ’ প্রতীকের কাউন্সিলর প্রার্থী খাইরুল ইসলাম মানিক, ‘গাজর’ প্রতীকের আব্দুল খালেক, ‘উটপাখি’ প্রতীকের রফিকুল আলম ফারুক ও ভোটার মোহাম্মদ আরজু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রে ভোটারদের সঙ্গে হট্টগোল ওই তিন কাউন্সিলর। তাদের একাধিকবার সর্তক করা হলেও তা না মানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের আটক করা হয়। ভোট গ্রহণ শেষ হলে তাদের ছেড়ে দেওয়া হবে।

পঞ্চম ধাপে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচন রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

৯টি ওয়ার্ডে কাউন্সলর পদে ৪০ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ১২টি ভোট কেন্দ্রে ইভিএমে ২৫ হাজার ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত রফিক উদ্দিন ভুইয়া এবং বিএনপি মনোনীত এএফএম আজিজুল ইসলাম পিকুল অংশ নিয়েছেন।

এমবি