ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)  নগরী পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পৃথক  স্টাফ বাস সার্ভিস চালু হয়েছে। গভীর রাত থেকে পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপদে নগরীর বিভিন্ন স্থানে কর্মস্থলে পৌঁছানোর লক্ষ্যে পৃথক স্টাফ বাস সার্ভিস রয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায়  ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান আনুষ্ঠানিকভাবে ধলপুর-মতিঝিল-খিলগাঁও এবং মিরনজল্লা ক্লিনার কলোনী-গণকটুলী-কাকরাইল পর্যন্ত রুটে ২টি স্টাফ বাস সার্ভিস উদ্ধোধন করেন। ওই সময় উপস্থিত ছিলেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী। তবে উদ্ধোধনী স্টাফ  বাস সার্ভিস ২টি রুটের চালু চলছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান বাস রুট চালু করার মাধ্যমে গভীর রাতে কর্মস্থলে পৌঁছানোর ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সাশ্রয়সহ নিরাপদে কর্মস্থলে পৌঁছানো নিয়ে শংকা দূর হবে এবং এতে কাজের গতিও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন।

এ ধরনের একটি মানবিক ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহনের জন্য পরিচ্ছন্নতা কর্মীরা কর্পোরেশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

একে