দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে নাটোরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

সোমবার সকালে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, সহ-সভাপতি রহিম নেওয়াজ, ইউপি চেয়ারম্যান খবির উদ্দিন শাহ, সহ-সাংগঠনিক সম্পাদক নাসিম খান, বিএনপি নেতা আবুল কালাম, মোঃ শাজাহান আলী, জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাব ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কেএম কামাল হোসেন।

এমকে