চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কড়চাডাঙ্গা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় ক্লিনিক, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন- পরিছন নেছা (৭০), সামসুল ইসলাম (৫৫), আসাদুল ইসলাম (৫০), সিরাজুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (৪৫), আব্দুল ওয়াহেদ (৩০), জাকির হোসেন (৩৫), শাহিদ (৩২), রফিজুল (৫০), এনামুল (৩৬), রিপন (১৮), জাহিদ হোসেন (২২), আব্দুল হক (৫৫), ওহিদুল (৪০) ও মমিনুল (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আন্দুলবাড়িয়া ইউপি উপ-নির্বাচনে মেম্বার পদে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত ওয়াহেদের সঙ্গে বিএনপি সমর্থিত রফিজুলের কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়।

জীবননগর থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ