রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় শফিকুল ইসলাম (৩৫) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল নওহাটা পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং একই এলাকার মৃত আবদুর রহিমের ছেলে।

হাইওয়ে পুলিশ বানেশ্বর ফাঁড়ির ইনচার্জ শাজাহান আলী জানান, বিকেল সাড়ে ৫টায় উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুর এলাকায় রাজশাহী থেকে নাটোরগামী যাত্রীবাহী বাস (রোমিও পরিবহন, ঢাকা মেক্ট্রো-জ ১৪-২৫৬৬) পেছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামকে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। চালককে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

এমআর