বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক অরবিন্দু সাহা (৪০) নামে ভারতীয় এক নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তাকে ফেরত দেয়া হয়।
অরবিন্দু সাহা ভারতের বিহারের বীরপুর থানার গেনারপুর গ্রামের স্বর্গীয় রাম বাহাদুর সাহার ছেলে।
এর আগে, সীমান্তের বিএসএফ চেকপোস্টে অনুষ্ঠিত বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল জব্বার এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষে নেতৃত্ব দেন হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর প্রভাষ শিং। এ সময় সেখানে দুই বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল জব্বার জানান, অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর বাসযোগে নারায়ণগঞ্জ যাওয়ার পথে সোমবার আটাপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
এএইচ





