গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে কয়েল কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক।

এদের মধ্যে টঙ্গী হাসপাতালে ৯ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মরদেহ রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরে চম্পাকো কয়েল কারখানায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

এমএনজে