বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল (১১ নভেম্বর) বুধবার এক শোক বার্তায় তিনি বলেন, “তাঁর মৃত্যুতে আমি বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।”

তিনি দেশটির ভাতৃপ্রতীম জনগণ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার (১১ নভেম্বর) বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। দেশটির রাজপ্রসাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ জানিয়েছে, বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ খলিফা।

এমবি