মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার সকালে রাজৈর উপজেলার সাধুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার নয়াকান্দি গ্রামের পাটখড়ি ব্যবসায়ী সোহরাব মাতব্বর (৩৫) ও ব্যাপারিপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী রাসেল ব্যাপারি।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ‘যশোর থেকে একটি মাছবোঝাই ট্রাক মাদারীপুরের মোস্তফাপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোহরাবকে চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে সোহরাব এবং ট্রাকে থাকা রাসেল আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।’
দুর্ঘটনায় আহত তিন পথচারীকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমই





