বগুড়ার শাহজাহানপুরে অভিযান চালিয়ে গাজীপুর থেকে অপহৃতকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে র্যাব। রবিবার গভীর রাতে উপজেলার লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদ্বয়কে আটক করা হয়।
আটকরা হল- উপজেলার লতিফপুর (মধ্যপাড়া) এলাকার হারুন অর রশিদ (৩২) ও তার স্ত্রী শিল্পী আক্তার (২২)। অপরদিকে উদ্ধারকৃত শিবলী সাদিক (৩৯) গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার টেশনগপাড়ার মৃত আহমেদ সাদিকের ছেলে।
বগুড়া র্যাব-১২ কমান্ডার মেজর মোচ্ছাদ্দেক ইবনে মুজিব জানান, র্যাব-১ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে শাহজাহানপুর থানাধীন লতিফপুর হারুন-অর-রশিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক এবং অপহৃত মো. শিবলী সাদিককে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মো. শিবলী সাদিক বাদী হয়ে বগুড়া জেলার শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
জেআই





