প্রতিটি জম্মই হোক পরিকল্পিত, প্রতিটি প্রসব হোক নিরাপদ’এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সচেতনতা মূলক প্রচারণা।

বৃহস্পতিবার উপজেলা সরকারী স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আখতার আলম ডনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হরিপদ ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হারুনুর রশীদ, ব্রাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির উপজেলা ব্যাবস্থাপক রেজাউল হাসান, সূর্যের হাসি চিহিৃত ক্লিনিকের ব্যবস্থাপক হোসেন মন্ডল প্রমূখ।

এমকে