অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ১৯ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরার গাজীপুর সীমান্ত থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গাজীপুর জেলার বারেন্দা গ্রামের জসিম উদ্দীন (২২), মোশাররফ হোসেন (২৯), স্বপন শিকদার (২৯), হযরত আলী (১৯), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার কাঁঠালিয়া গ্রামের নজরুল ইসলাম (২০), এরশাদ আলী (২০), ও পাবেল (২০), একই থানার দিপধারা গ্রামের সবুজ আহমেদ (২২), রেজাউল ইসলাম (১৯), আব্দুল আহাদ (২৩), ও হেল্লাল মিয়া (৩০), ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গড়েঙ্গা গ্রামের আরিফ, ছালেহ আহমেদ, পিয়াল, জিল্লুর রহমান, তারা মিয়া ও ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার রসুলপুর গ্রামের তছলিম আলম, মমিন ও দবিরুল ইসলাম।
সাতক্ষীরার গাজীপুর বিজিবি’র বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার হায়দার আলী জানান, বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে। পরে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে পাসপোর্ট আইনে একটি মামলা দেয়া হয়েছে বলে জানান তিনি।
কেএইচ





