ঝিনাইদহে ডাকাতিকালে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত হয়েছে। নিহতের নাম মমিনুল ইসলাম।

জানা যায়, সোমবার ভোর রাতে জেলার শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামে রাস্তার পাশে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে। এসময় পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী।লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই