রাজধানীর চকবাজারের ছোটকাটরায় বডি স্পে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে।
বুধবার সন্ধ্যায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ জোন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সাইফুল ইসলাম। তবে অগ্নিকান্ডের কারণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি তিনি।
তিনি টাইম নিউজবিডিকে জানান, লালবাগ জোন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, পলাশীর ২টি এবং কেন্দ্রীয় ফায়ার সার্ভিস স্টেশনের ২টিসহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এ ব্যাপারে ঘটনাস্থল থেকে লালবাগ জোন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসরিন সুলতানা টাইমনিউজবিডিকে জানান, বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। গুরুতর দগ্ধ ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়েছে। তবে কি কারণে অগ্নিকান্ডের সূত্রপাত তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেন নি তিনি।
অগ্নিকান্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, জেইউ, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
চকবাজারে বডি স্পে কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজারের ছোটকাটরায় বডি স্পে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে। বুধবার সন্ধ্যায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ জোন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সাইফুল ইসলাম।





