জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)র ভাইস প্রেসিডেন্ট হিরোসি কাতো আজ এলজিইডির বিভিন্ন কার্যক্রম দেখতে আসেন। এ উপলক্ষে এলজিইডি সদর দপ্তরে প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

সভায় এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিকল্পনা) ইফতেখার আহমেদ জাইকা ও বৈদেশিক সহায়তায় যে সকল প্রকল্প সারা দেশে বাস্তবায়ন হচ্ছে এবং চলমান রয়েছে তার উন্নয়ন চিত্র প্রজেক্টরের মাধ্যমে জাইকার ভাইস প্রেসিডেন্টকে দেখান। এলজিইডির উন্নয়নমূলক কাজের চিত্র দেখে জাইকার ভাইস প্রেসিডেন্ট প্রশংসা করেন।

তিনি বলেন, প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীর নেতৃত্বে এলজিইডির বিভিন্ন সেক্টরে সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী বলেন, জাইকা বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধু। তিনি জাইকাকে এলজিইডির পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

এএইচ