রাজধানীতে মাদকদ্রব্যসহ ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
বুধবার সকাল ৬টা থেকে আজ (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৭২ গ্রাম হেরোইন, ১০ কেজি ৭০০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা ও ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪০টি মামলা রুজু হয়েছে।
এমবি





