২০ দলীয় জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে দলের স্হানীয় নেতাকর্মীরা।

আজ সকালে আশুলিয়ার বেরণ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেন, আশুলিয়া থানার স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক জিল্লু রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, বিএনপির ধামসোনা ইউনিয়নের সহ সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের জামগড়া এলাকা এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও গ্রেফতারি পরোয়ানা বাতিলের জোর দাবি জানান।

অন্যথায়, কঠোর আন্দোলন করে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


এইচ এম