নৌপরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট পাঁচদিন পর প্রত্যাহার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে নৌযান মালিক-শ্রমিকদের সঙ্গে নৌমন্ত্রীর বৈঠকের পর এ ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
টানা পাঁচদিন পর চার দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার থেকে সারা দেশে নৌ চলাচল করবে।
শনিবার রাত সাড়ে ১০টায় বৈঠক শেষে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর আলম ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বৈঠকে চার দফার মধ্যে বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত হওয়ায় নৌযান শ্রমিকরা তাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
বৈঠকে শ্রমিকরা তাদের বেতন সর্ব নিম্ন ১০ হাজার টাকা দাবি করলে মালিক পক্ষ নয় হাজার সাত শত পঞ্চাশ টাকা দিতে সম্মতি জানায়। বাকি তিন দফা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় সকাল থেকে মংলা বন্দরসহ সারা দেশের নৌ চলাচল ব্যবস্থা স্বাভাবিক হবে।
গত বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে বেতন-ভাতা বৃদ্ধি, নৌপথে চুরি-ডাকাতি বন্ধ, নদী খননসহ ১৫ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করা হয়েছিল।
এম এ





