জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ও হরতালের সমর্থনে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির।
সোমবার বেলা ১১টার দিকে শহরের দিলালপুর চারতলা মোড় থেকে মিছিলটি বের করে জামায়াত-শিবিরকর্মীরা। মিছিল থেকে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে শেষ হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এসএম মোস্তাইন হোসেন জানান, জেলার ১১টি থানার পুলিশ রোববার রাতভর বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের তিন কর্মীসহ ৪৪ জনকে আটক করেছে।
জেআই





