চট্টগ্রাম শহরের চাকতাই ভেড়ামার্কেট বস্তিতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে নিহতের সংখ্যা বেড়ে শিশুসহ ৯ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে, রোববার রাত সাড়ে ( ১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এ সময় অধিকাংশ বস্তিবাসী ঘুমিয়ে ছিলেন। এর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে তিন ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

বস্তির বিভিন্ন ঘর থেকে আগুনে পোড়া ৮টি কঙ্কাল প্রথম দিকে উদ্ধার হলেও। পরবর্তীতে আরও কঙ্কাল খুঁজে পায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এরমধ্যে একই পরিবারের ৪ সদস্য এবং বাকিরা ৩টি পরিবারের সদস্য।

বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, মৃতরা আগুন লাগার সময় ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়েই তাদের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় সনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে।

এএস