কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার দুপুরে সদর উপজেলার হরিপুর গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, জমি নিয়ে হরিপুর গ্রামের আকিল হাজী ও মিনারুলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রোববার দু’পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রোহিলা (৩৫), মিনারুল (৪০), কালাম(২২), জব্বারসহ (২৫) উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই গ্রামে উত্তেজনা কমাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এমকে





