চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি মেম্বার সিরাজুল ইসলামকে (৫৫) কুপিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমাবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম দামুড়হুদা রেজিস্ট্রি অফিসের কাছে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা রাসেল ও ডনসহ পাঁচ/ছয় জন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়।
দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা,২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই





