কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তদের হামলায় মাহমুদুন নবী মিঠু (৪০) নামে স্থানীয় এক পল্লী চিকিতকস গুরুত্বর আহত হয়েছেন।
সোমবার বিকাল ৪টার দিকে মিরপুরে বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বিকালে জমির, আশরাফুল, আকরামসহ অজ্ঞত কয়েকজন দুর্বৃত্ত চিকিতকস মিঠুর নিকট চাঁদা দাবি করে। এ সময় সে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে দুর্বৃত্তরা তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মিরপুর বাজার কমিটির সভাপতি ফেরদৌস ওয়াহেদ জোয়ার্দ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাজার কমিটির মিটিং-এ সিধান্ত গ্রহণ করা হবে।
কেএইচ





