হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউপি চেয়ারম্যান মধু মিয়া তালুকদারের মুক্তির দাবীতে নিজ এলাকায় মানববন্ধন হয়েছে। গত রোববার বিথঙ্গল পুলিশ ফাঁড়ির সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জের বানিয়াচং, আজমিরীগঞ্জ, কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার হাওরবাসী’ এর ব্যানারে শত শত মানুষ এ মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহন করেন।
কর্মসূচীতে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাহার উদ্দিন ভূইয়া, আক্কেল আলী মাষ্টার, মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হাই, মুক্তিযুদ্ধা রমজান আলী, মুক্তিযুদ্ধা সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, বীর মুক্তিযুদ্ধা ইলিয়াস চৌধুরী, মুক্তিযুদ্ধা আবদুস সোবহান, মুক্তিযুদ্ধা বনমালী দাস, মুক্তিযুদ্ধা হাজী মো, জসীম উদ্দিন, মুক্তিযুদ্ধা সালেক মিয়া,মুক্তিযুদ্ধা হাজী সোহরাব মিয়া, মুক্তিযুদ্ধা সাদেক মিয়া, মুক্তিযুদ্ধা আবদুল খালেক, মুক্তিযুদ্ধা মরতুজ আলী, শিক্ষাবিদ রনদা সংকর চৌধুরী, মুক্তিযুদ্ধা ইলিয়াস আলী,মুক্তিযুদ্ধা আাবদুল লতিফ, মুক্তিযুদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী, মুক্তিযুদ্ধা মো. শামসুদ্দিন, মুক্তিযুদ্ধা কুটিল চন্দ্র দাস, মুক্তিযুদ্ধা মো. ইব্রাহিম, মুক্তিযুদ্ধা বনবাসী দাস, মুক্তিযুদ্ধা সিদ্দিকুর রহমান, মুক্তিযুদ্ধা মো.সেকান্দর আলী, ১৫ নং পয়লা্র কান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন, ১৪ নং মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়বুর রহমান চৌধূরী, এলাকার প্রবীণ ব্যক্তি তাজ উদ্দিন, মাহিন্দ্র সরকার, আব্দুর রেজাক, ছিদ্দিকুর রহমান, আবুল হোসেন খান, ব্রজেন্দ্র চক্রবর্তী, অরুন রায়, নীল কান্ত দাস, বিনোদ চক্রবতী, হাজী আবদুল আলী, ১৪ নং মুরাদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহের হোসেন, ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ।
বক্তারা বর্তমান ইউপি চেয়ারম্যান মধু মিয়া তালুকদার এর নিঃশর্ত মুক্তির দাবী জানান ।এলাকাবাসী জানায়, মধু মিয়া তালুকদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলে হবিগঞ্জের ডিবি পুলিশ গত ২৪ মে আটক করে।
এমআর





