বৈশাখী টিভির সিলেট ব্যুরোপ্রধান শাহাব উদ্দিন শিহাবের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
অজ্ঞাত চোর তার বাসায় ফ্রিজে রাখা কোরবানির মাংস, ব্যক্তিগত পাসপোর্ট, একটি ল্যাপটপ, ঘরে রাখা কাপড়চোপড় সব নিয়ে গেছে।
রোববার সন্ধ্যায় এ অভিনব চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব জানান, তিনি সিলেট নগরীর কুমারপাড়া ঝর্ণারপাড়-৮৯/সি বাসায় থাকেন।
রোববার বিকেলে তার স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে বেড়াতে যায়। পরে তিনিও পেশাগত কাজে বাসা থেকে বেরিয়ে পড়েন।
রাত ৯টার দিকে বাসায় ফিরে গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। ভেতরে ঢুকে ঘরের আসবাবপত্র তছনছ করা অবস্থায় দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে দেখেন ঘরের ফ্রিজে থাকা কোরবানির মাংস, ব্যক্তিগত পাসপোর্ট, ল্যাপটপ, কাপড়চোপড় সব নিয়ে গেছে চোর।
ঘটনাটি অবগত হয়ে নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমকে





