কুষ্টিয়ায় বিদ্যালয়ের অর্থ আত্মসাতের দায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিরাজ আলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতার দুইজনকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

জালাল উদ্দিন সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং দিরাজ আলী দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

দুদকের পিপি অ্যাড. এসএম আমিরুল ইসলাম জানান, জালাল উদ্দিন প্রতারণা করে ৭ লাখ ৬৮ হাজার ৬৬০ টাকা এবং দিরাজ আলী বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে আত্মসা‍ৎ করেছেন প্রাথমিক তদন্তে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের নামে নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতার করা হয়।

ওএফ