আগামী ১৭ থেকে ২৩ জুন ৭দিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ সময় দেশের বাইরে অবস্থান করবেন বিধায় তিনি এ দায়িত্ব পালন করবেন।
সোমবার (১২ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে এ দায়িত্ব দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেশের বাইরে যাওয়ার তারিখ থেকে দেশে ফিরে কার্যভার গ্রহণ না করা পর্যন্ত মো. আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
এমই





