এক ভবনের ছাদ থেকে আরেক ভবনের ছাদে যাওয়ার সময় দুই ভবনের ফাঁক দিয়ে পড়ে মারা গেছেন শাহিনূর আক্তার (৩৫) নামের এক নারী।
রোববার সকাল ৭টার দিকে ৮৬/৭ দক্ষিণ মুগদাপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতের ভাই মো. সালাহউদ্দিন জানান, সকালে ছাদে গাছে পানি দেওয়া শেষে নিজেদের পাশের আরেকটি ভবনে যেতে গেলে ফাঁক গলে পড়ে যান শাহিনূর। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে সোয়া ৮টার দিকে তিনি মারা যান।
তার মরদেহ এখন ঢামেক মর্গে রাখা হয়েছে।
এএইচ





