লক্ষ্মীপুরে একটি সিমেন্টবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জেলার জকসিন-পোদ্দারবাজার সড়কের বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকায় শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিমেন্টবাহী একটি ট্রাক বশিকপুরের পোদ্দার বাজারের উদ্দেশে যাওয়ার সময় পথিমধ্যে বালাইশপুর এলাকায় পৌঁছলে ট্রাকটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ট্রাকের ইঞ্জিন ও সামনের অংশ পুড়ে যায়।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতাকারীদের আটকে পুলিশ বশিকপুর এলাকায় অভিযান চালাচ্ছে।
কেএইচ





