রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত অজ্ঞাত পরিচয় দুই ব্যাক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী (৩৫) ও একজন পুরুষ (৪০)।

স্থানিয় সুত্র্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর ভিআইপি গেট সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করানো হলে। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তাদের মৃত্যু হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

লাশ ময়না তদন্তের জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

এআই