ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে মানিক (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

রোববার ভোরে উপজেলার জিরোলাইন থেকে তাকে ধরে নিয়ে যায়। মানিক আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিণমারী গ্রামের মো. মিন্টুর ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে ভারত থেকে গরু আনতে গিয়ে ধরা পড়ে মানিক। এর পর ভারতের হাটখোলা বিএসএফের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

বিজিবি ঠাকুরগাঁও-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার বলেন, আটক যুবক ভারতের ভেতরে ধরা পড়েছে। তাকে ছাড়িয়ে আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।