চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ভারত যাওয়ায় চসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন প্যানেল মেয়র জোবায়রা নার্গিস খান।

শনিবার বিকালে জোবায়রা নার্গিস ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম জানান, মেয়র আ জ ম নাছির উদ্দিন শনিবার বিকাল সোয়া ৪টায় ব্যক্তিগত সফরে ভারতের চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আগামী ২ অক্টোবর পর্যন্ত মেয়র ভারত অবস্থান করবেন। ৩ অক্টোবর মেয়রের চট্টগ্রাম ফেরার কথা রয়েছে। মেয়র ভারতে অবস্থানকালীন সময়ে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন দুই নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জোবায়রা নার্গিস খান।

কেএইচ