চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বুধবার দিন ও রাতভর অভিযান চালিয়ে চার জামায়াত-শিবির কর্মীসহ ১৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, বুধবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১২০ জন,
নিয়মিত মামলায় ১১ জন ও নাশকতার মামলায় জামায়াত-শিবিরের চার কর্মীসহ মোট ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এআর





