বেনাপোল পৌর এলাকার বাইপাস সড়ক থেকে বন্দুক ও গুলিসহ সুইট (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। সুইট বেনাপোল পৌর এলাকার দিঘীরপাড় গ্রামের কবির হোসেনের ছেলে।

তার নামে বেনাপোল বলফিল্ডে বৈশাখী মেলায় বোমা হামলা ঘটনায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার রাত ২টার দিকে বেনাপোল পৌর এলাকার বাইপাস সড়ক থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক নূর আলম জানান, সুইটের বিরুদ্ধে বেনাপোল থানায় হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক মামলা রযেছে। আজ মঙ্গবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হবে।

এআর