বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় রিয়াদ শেখ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার দুপুরে বাগেরহাট-ষাটগম্বুজ সড়কের সদর উপজেলার সুন্দরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ শেখ সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামের মাসুদ শেখের ছেলে এবং সুন্দরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোজাম্মেল হক বলেন, শনিবার বেলা ১২টার দিকে সুন্দরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রিয়াদ শেখ তার স্কুলে রওনা দেয়।

রিয়াদ স্কুলের সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হ্সাপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে সে মারা যায়।

কেএইচ