রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনায় ১ জন আহত হয়। আহত ছাত্রলীগ কর্মীর নাম মাসুম রায়হান। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা বিষয়টা দেখছি।"
রুয়েট সূত্র হতে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুয়েট ছাত্রলীগ কর্মী তপু ও সাখাওয়াত গ্রুপের মধ্যে কয়েকিদন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি শহীদ আবদুল হামিদ ও শহীদ জিয়াউর রহমান হলে কয়েকটি ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এর জের ধরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহীদ আবদুল হামিদ হলে দুই গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাসুম রায়হান নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেড





