'আমার বাবা নির্দোষ; তিনি সঠিক বিচার পায়নি। আশাকরি রিভিউয়ে তিনি সঠিক বিচার পারেবন বলে আশা প্রকাশ করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

বুধবার আপিল বিভাগ রায় ঘোষণার পর সালাউদ্দিনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের কক্ষে বসে উপস্থিত সাংবাদিকদের তিনি এসকল কথা বলেন।

তিনি বলেন,  “আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী একজন নির্দোষ। আশা করি, এই জিনিসটা প্রমাণ হবে। একদিন না একদিন প্রমাণ হবে, যে সালাউদ্দিন কাদের চৌধুরী একজন নির্দোষ মানুষ।”

“আমাদের আইনজীবী আমার পাশে বসে আছেন খন্দকার মাহবুব সাহেব; যা বলার ছিল উনিই খুব সুন্দরভাবে বলেছেন। আশা করি আপনারা আমাদেরকে একটু সময় দিবেন। আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। আর আমার ফ্যামিলিকে একটু স্পেস দিবেন।”

এআই