জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বজ্রপাতে রফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। রফিকুল উপজেলার নোয়ারপাড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে।

এলাকাবাসীরা জানায়, রফিকুল দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে ধান খেতে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইআর