নাটোরের বাগাতিপাড়া থেকে জাকিয়া সুলতানা সোনালী নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোনালী লোকমানপুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী ছিল।
আজ বুধবার সকালে উপজেলার মালিগাছা সাজি পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাকিয়া সুমন আহমেদের মেয়ে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে জাকিয়া তার ছোট বোনের সাথে ঘুমিয়ে পড়ে।
আজ (বুধবার) সকালে পাশের একটি ফাঁকা ঘরে ঝুলন্ত অবস্থায় জাকিয়ার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানায়, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রেম সংক্রান্ত কারণে জাকিয়া আত্মহত্যা করেছে।
এএস





