নতুন নির্বাচন কমিশনে আস্থা প্রকাশ করেছে ক্ষমতাসীন আ:লীগ। পুনর্গঠিত নির্বাচন কমিশনকে (ইসি) স্বাগত জানিয়ে তাদের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলেও দলটি আশাবাদ ব্যক্ত করেছে।
সোমবার রাতে নতুন ইসি গঠনের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের মুখপাত্র এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন ‘আমরা আগেও বলেছিলাম নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতি যে উদ্যোগ নিবেন আওয়ামী লীগ তা স্বাগত জানাবে।
আমাদের প্রস্তাবিত নাম বাদ পড়লেও আপত্তি জানানো হবে না। রাষ্ট্রপতির উদ্যোগের প্রতি আস্থার কথা জানিয়ে তিনি বলেন, গঠিত ইসির প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা নতুন ইসিকে অভিনন্দন জানাই। এ ইসির অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা প্রত্যাশা করি।’
এদিকে নতুন নির্বাচন কমিশন নিয়ে হাতাশা প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটি। তবে দলটির আনুষ্ঠানিক বক্তব্য আজ ২০ দলের মিটিং শেষে জানাবে বলে জানাগেছে।
নাজিব





